ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ

রোজখবর ডেস্ক

দেশে অনুমোদনহীনভাবে পরিচালিত সব দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টারের শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (৩০ মার্চ) ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

ইউজিসি জানিয়েছে, সরকার ও কমিশনের অনুমোদন ছাড়াই বেশ কিছু দেশি-বিদেশি প্রতিষ্ঠান দেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। ইতোমধ্যে এসব অননুমোদিত প্রতিষ্ঠানের একটি তালিকাও কমিশনের হাতে এসেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনে পরিচালনা করতে হবে। বিধিমালার ৪(৩) এর দফা (ঝ) অনুসারে, অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে বৈধতা পেতে আগামী ২৫ এপ্রিল ২০২৬-এর মধ্যে ইউজিসিতে আবেদন করতে হবে।

এদিকে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে ইউজিসি।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ ও প্রতারণা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
১১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481