ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাইযোদ্ধা’ খোরশেদ আলম নিহত

নিজস্ব সংবাদ :

কক্সবাজার শহরে ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম (খোরশেদ) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের ভেতরের কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইউসুলুলঘোনা এলাকার শাহ আলমের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তবে তার কোনো আনুষ্ঠানিক পদ ছিল না।

পুলিশ জানায়, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার সময় খোরশেদের সঙ্গে থাকা তারিন নামে এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে দুই যুবক এসে খোরশেদ আলমকে লক্ষ্য করে হামলা চালায়। প্রথমে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার পেট, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।

ঘটনার পর রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে পুরোনো শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
৬১ বার পড়া হয়েছে