ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রমসহ ৪ বিষয়ে জরুরি নির্দেশ

নিজস্ব সংবাদ :

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ইভটিজিং প্রতিরোধ, ‘র‍্যাগ ডে’ নামে বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে গৃহীত পদক্ষেপের তথ্য জানাতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

রোববার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় এ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‍্যাগ ডে’ নামে বিশৃঙ্খলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করতে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা নিজ নিজ অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করে নির্ধারিত ছকে কম্পাইল করে ৩০ মার্চের মধ্যে ইমেইলে পাঠাবেন।

প্রতিবেদনে উল্লেখ করতে হবে—অঞ্চলের নাম, ওই অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের হার, এর কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
২৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481