ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পথচারীর সাহসিকতায় ধরা পড়ে ছিনতাইকারী

নিজস্ব সংবাদ :

গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় ছিনতাইয়ের সময় মাইন উদ্দিন (৩২) নামে এক যুবককে পথচারীর সাহসিকতার কারণে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। এক পর্যায়ে জনতা ছিনতাইকারীর হাতের কবজি কেটে পুলিশ–এর হাতে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মাইন উদ্দিনসহ তিনজনের একটি ছিনতাইকারী চক্র রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের গতিরোধ করছিল। তারা এক পথচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে এবং তার সঙ্গে থাকা সম্পদ ছিনিয়ে নেয়।

পথচারী গুরুতর আহত অবস্থায় ছিনতাইকারীকে ধরার চেষ্টা শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। দুই সহযোগী পালিয়ে গেলেও জনতা মাইন উদ্দিনকে ধরে ফেলে। উত্তেজিত জনতা গণধোলাইয়ের এক পর্যায়ে তার হাতের কবজি কেটে ফেলে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আহত পথচারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জনতার হাতে আটক ছিনতাইকারী এখন আমাদের হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৩৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481