ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মুহূর্তেই তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: প্রার্থী আশা

রোজ খবর ডেস্ক

ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মণি। ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি | প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬

ঠাকুরগাঁও-৩ আসনের নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বতন্ত্র প্রার্থী আশা মণি। বড় রাজনৈতিক প্রতিশ্রুতির বদলে ভোটারদের কাছে ব্যতিক্রমী এক আবেদন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। তার ঘোষণা—‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মুহূর্তেই তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

নির্বাচনী প্রচারণায় তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় অনেক তরুণ তাকে ঘিরে ধরলে তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, “অনেক ভাই আমাকে বলছেন, আপা আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশ্যে আমার কথা—আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব। তরুণ থেকে শুরু করে দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচি—সবার কাছে আমার একটাই আবদার, বিয়ের উপহার হিসেবে এবার আমাকে একটি করে ভোট দিন।”

তার এই ব্যতিক্রমী বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে হাস্যরসের জোয়ার। নেটিজেনরা নানা রকম মজার মন্তব্য করছেন। একজন লিখেছেন, “কেউ দিচ্ছে বেহেশতের টিকিট, কেউ ফ্যামিলি কার্ড, আর আশা মণি আপা দিচ্ছেন বউ বা স্বামী!”

উল্লেখ্য, আশা মণি এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে সে সময় তিনি খুব অল্পসংখ্যক ভোট পেয়েছিলেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নতুন করে আলোচনায় এসেছেন।

স্থানীয় সমাজকর্মী আম্বিয়া খাতুন বলেন, “ভোটের ফলাফল যাই হোক না কেন, নারী ক্ষমতায়ন ও অধিকার আদায়ের লড়াইয়ে আশা মণি একজন সাহসী পথযাত্রী।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো জেলায় তিনটি আসনের মধ্যে নারী প্রার্থী মাত্র দুজন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
১৩৭ বার পড়া হয়েছে