ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় গিয়ে লুট নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াত আমিরের

১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চাই: ডা. শফিকুর রহমান

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দেশকে লুটেপুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চাই।

রবিবার রাজধানীর ধূপখোলা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ তারিখে কেউ যদি ভোটের পরিবেশ নষ্ট করতে চায়, জনগণের সহায়তায় তাদের প্রতিহত করা হবে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের কড়া সমালোচনা করে জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ যখন নিজের ভবিষ্যৎ নির্ধারণে এগিয়ে যাচ্ছে, তখন কিছু বিদেশি শক্তি প্রকাশ্যে হস্তক্ষেপের চেষ্টা করছে। বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ় কণ্ঠে আমরা বলছি, দয়া করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না।

তিনি আরও বলেন, সব দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে কোনো আধিপত্য মেনে নেওয়া হবে না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, জুলাই ১৮ কোটি মানুষের। কাউকে এককভাবে এই লড়াইয়ের মাস্টারমাইন্ড বলা হলে শহীদদের অবমাননা করা হয়। এই আন্দোলনের মূল শক্তি ছিল দেশের সাধারণ মানুষ।

জনগণকে আশ্বস্ত করে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা দোয়া, ভালোবাসা ও ভোটের মাধ্যমে আমাদের একটি সুযোগ দিন। আল্লাহর ওপর ভরসা করে আমরা বলছি— চাঁদাবাজি করব না, করতেও দেব না। দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
১৬৯ বার পড়া হয়েছে