ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, কিছুক্ষণ আগেই এনসিপির সঙ্গে বৈঠক হয়েছে এবং সেখানে তারা জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়েছে।

জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোটে যোগ দিল এনসিপি, রাতেই ঘোষণা

রোজ খবর ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় নির্বাচনি জোটে যোগ দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। বিষয়টি নিশ্চিত করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, এনসিপির সঙ্গে ইতোমধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে এবং তারা আজ রাতের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

ডা. শফিকুর রহমান বলেন, “এনসিপি ও এলডিপিকে নিয়ে জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় নির্বাচনি সমঝোতার জোটের আত্মপ্রকাশ হয়েছে। আরও অনেক দল আগ্রহ প্রকাশ করলেও সব পক্ষের সঙ্গে সমঝোতা সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, জোটের আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মনোনয়নপত্র দাখিলের পর আসন বণ্টন চূড়ান্ত করা হবে এবং ন্যায্যতার ভিত্তিতেই প্রার্থীদের আসন ছেড়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এতে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের আহমদ আব্দুল বাছেত, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধানসহ জোটভুক্ত আট দলের শীর্ষ নেতারা।

জামায়াত আমির জানান, আগে থেকেই জোটে থাকা আটটি দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নতুন করে যুক্ত হওয়া দুটি দল হলো এলডিপি ও এনসিপি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
৪১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481